জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নগরের পরিবেশ সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে গাজীপুর মহানগরের গাছা খালের উন্নয়ন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ' শীর্ষক প্রকল্পের আওতায় এ পুনঃখনন কার্যক্রম শুরু হয়।
সোমবার (১৬ মার্চ) গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী রেলগেইট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিচালনা সংস্থার পরিচালক মো. লুৎফুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ ও গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নগরাঞ্চলে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও জলপ্রবাহের স্বাভাবিক ধারা ব্যাহত হওয়ার সমস্যা বাড়ছে। এসব সমস্যা মোকাবেলায় খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, গাছা খাল পুনঃখনন ও উন্নয়ন কাজ শেষ হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে ও আশপাশের এলাকার পরিবেশের উন্নতি ঘটবে। একই সঙ্গে প্রকল্পের আওতায় খালের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা নগরবাসীর জন্য টেকসই পরিবেশ নিশ্চিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন