আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, 'বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে; জুলাই সনদের আলোকেই আমরা পথ হেঁটে যাব। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছি।'
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। আমরা পার্লামেন্টে এর জবাব দেব। উনাদের এই অভিযোগটা সঠিক নয়।'
সরকারপ্রধান শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করব। শুধু খনন নয়, উচ্ছেদও করব। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।'
এদিকে, সারা দেশে নদ-নদী, খাল ও জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল-নদী খনন প্রকল্পের মাধ্যমে তারা নাব্যতা ফিরিয়ে আনবেন, সেচ সুবিধা নিশ্চিত করবেন, ফসলের উৎপাদন বাড়াবেন ও পরিবেশের উন্নতি করবেন।
তিনি বলেন, 'আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মাধ্যমেই দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী ইস্তেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।'
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন