সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, যারা নিজের শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতে বারবার ফিরে আসে ৫ আগস্ট।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ায় পদ্মকোল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা প্রশ্ন তোলেন, আমরা কেন মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি? তাদের বলতে চাই, আমাদের শেকড় ভুলে গেলে চলবে না। যারা শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতে সেই ৫ আগস্ট বারবার ফিরে আসে।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট সভায় ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা সম্ভব হয়েছে।’
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার ও প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন