সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গ্রামে ফিরছেন মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

গ্রামে ফিরছেন মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা

রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। পরিবার–পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফেরার ঢল নেমেছে।ঈদুল ফিতরের টানা ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। তবে আজ সোমবার (১৬ মার্চ) অফিস শেষ করেই বেশিরভাগ মানুষ ছুটছেন গ্রামে।

বিকেল থেকেই ঢাকার সড়কগুলো যানজটে স্থবির হয়ে পড়েছে।গুরুত্বপূর্ণ সড়ক ও টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকায় ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী।

শাহবাগ, ধানমন্ডি, পল্টন, ফার্মগেট, মিরপুর রোড, শ্যামলী, উত্তরা, মহাখালী, বনানী, রামপুরা, বাড্ডা ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিকেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক জায়গায় ট্রাফিক সিগন্যাল দীর্ঘ সময় আটকে থাকায় যানবাহন এগোতে পারছিল না। ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বাস, সিএনজি কিংবা ব্যক্তিগত গাড়িতে বসে থাকতে হয়েছে। 

সরকারি ও আধা সরকারি অফিস–আদালতে শেষ কার্যদিবস দেখা গেছে ঢিলেঢালা ভাব। অফিস শেষ করেই অনেকে বাস টার্মিনাল বা মহাসড়কের পথে রওনা দেন। এতে বিকেল গড়াতেই সড়কগুলোতে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়।

রাজধানীর পল্টন থেকে গাবতলীর পথে যেতে যানজটে আটকে পড়া বেসরকারি চাকরিজীবী সোহেল আরমান বলেন, “বিজয়নগর, কাকরাইল ও কারওয়ান বাজারের জ্যাম পার হয়ে ফার্মগেট পৌঁছাতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। ”

ধানমন্ডি থেকে মহাখালী আসার পথে যানজটে আটকে যাওয়া আরেক চাকরিজীবী রোহান রেজা বলেন, বলেন, অফিস থেকে বের হওয়ার পর একই জায়গাতেই কেটে গেছে ঘণ্টাখানেক।গাড়ি খুব ধীরে এগোচ্ছে। বাসস্ট্যান্ডগুলোতেও প্রচণ্ড ভিড়।

অনেকে দ্রুত যাওয়ার জন্য রাইড শেয়ারিং বা অটোরিকশার ওপর নির্ভর করতে গিয়েও বেকায়দায় পড়ছেন।অনেকের অভিযোগ ভিড়ের কারণে ভাড়াও বেড়ে গেছে। অনেকেই বেশি ভাড়া হাঁকছেন। 

এদিকে, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালগুলোতে দুপুরের পর থেকেই ছিল উপচে পড়া ভিড়।দূরপাল্লার অনেক বাস জ্বালানি তেলের সংকট দেখিয়ে অনেক বিলম্বে ছেড়েছে। আবার আবার অনেক বাস যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়লে আটকে গেছে যানজটে।ফলে বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

সংশ্লিষ্টরা বলছেন, ইফতারের পর থেকে আরও বেশি মানুষ বাড়ির পথে রওনা হচ্ছেন।ফলে সন্ধ্যা যত বাড়তে থাকছে ততই বিভিন্ন সড়কে যানজট বাড়ছে।

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে একসঙ্গে অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। এতে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে আগে থেকেই অর্থাৎ ১৯-২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। শবে কদর ও সাপ্তাহিক মিলিয়ে সরকারি-আধা সরকারিতে টানা সাত দিনের ছুটি থাকছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

গ্রামে ফিরছেন মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত