সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
ছবিটি প্রতীকী

বাগেরহাটের চিতলমারীতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর আলী হাওলাদার (৭৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কুড়ালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী পার্শ্ববর্তী কচুয়া উপজেলার উত্তর মাধবকাটি গ্রামের মৃত তাছের হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মুনছুর আলী কুড়ালতলা গ্রামের একটি বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের চিতলমারীতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর আলী হাওলাদার (৭৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কুড়ালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী পার্শ্ববর্তী কচুয়া উপজেলার উত্তর মাধবকাটি গ্রামের মৃত তাছের হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মুনছুর আলী কুড়ালতলা গ্রামের একটি বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত