দেশের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে এখন থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে। দীর্ঘদিন পর আবারও এই শিক্ষাগত যোগ্যতার শর্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তির দক্ষতা ও অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।
মন্ত্রী বলেন, “আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোর উচ্চস্তরে দায়িত্ব পালন করুন।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে, অতীতে বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে পরে নীতিমালায় পরিবর্তন এনে এই শর্ত শিথিল করা হয়। অনেক ক্ষেত্রে তা কার্যকর ছিল না।
এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করা হয়। প্রশাসনিক পুনর্বিন্যাস ও নীতিমালা পুনর্গঠনের অংশ হিসেবে ওই সময় এই কমিটিগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এরপর নতুন নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে কমিটি গঠনের ক্ষেত্রে অনেক সময় স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠত। অনেক ক্ষেত্রেই নিরপেক্ষভাবে বিষয়গুলো বিবেচনা করার সুযোগ তৈরি হতো না। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি যোগ্যতাভিত্তিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোয় দক্ষ ও শিক্ষিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য নতুন নীতিমালায় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দক্ষতা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হবে।
সরকার আশা করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কার্যক্রম আরও জবাবদিহিমূলক ও কার্যকর হবে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন