খাল খনন দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, খাল খননের ফলে কৃষি ও কৃষকের উন্নয়ন হবে। ভরাট হয়ে যাওয়া খাল খননের কারণে বর্ষা ও খরায় শতভাগ সুফল পাবে জনগণ। বিএনপি সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জনগণ ও কৃষকের কল্যাণে সেচ সুবিধা নিশ্চিত করতে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে তা বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গ্রাম অঞ্চলের সব নারী-পুরুষের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু হবে। এ ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নের মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী ও জেলার পাঁচ সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে মহিষাখালী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। ১ হাজার ১৩০ মিটার দৈর্ঘ্য, ২০ মিটার প্রস্থ ও ৬০ ফুট গভীরতার এই খাল খনন শেষ হলে এলাকার কৃষিতে নতুন মাত্রা যোগাবে বলে আশা করছেন স্থানীয়রা।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন