সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভিসি নিয়োগে রেকর্ড

একদিনে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

একদিনে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ছিদ্দিকুর রহমান খান, ড. মোহাম্মদ আল ফোরকান, অধ্যাপক নুরুল ইসলাম (বাঁ থেকে ওপরে), ড. মুহাম্মদ মাসুদ, ড. রইছ উদ্দীন, ড. ফরিদুল ইসলাম (বাঁ থেকে নিচে)

ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবসে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। 

একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও নতুন নিয়োগের কথা জানানো হয়েছে। 

উচ্চশিক্ষা প্রশাসনে একদিনে এতগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ঘোষণা সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। তিনি বলেন, শিগগিরই রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ভিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক নুরুল ইসলাম।

একই ব্রিফিংয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নামও ঘোষণা করা হয়। এ পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্যের দায়িত্ব পালন করছেন। সদ্য পদত্যাগ করা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষ হওয়া, প্রশাসনিক পুনর্বিন্যাস ও উচ্চশিক্ষা খাতে নতুন নীতিগত উদ্যোগের অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতে একদিনে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ঘটনা ঘটলেও একই দিনে সাতটি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের ঘোষণা খুব কমই দেখা গেছে। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসির মেয়াদ শেষ হওয়ার সময় অনুযায়ী আলাদা আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়।

তবে উচ্চশিক্ষা প্রশাসনে সাম্প্রতিক পুনর্বিন্যাস ও নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে এবার একসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

একদিনে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত