সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

লেনদেননির্ভর ট্রাম্পের কথা শুনবে না যুক্তরাজ্য: মন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

লেনদেননির্ভর ট্রাম্পের কথা শুনবে না যুক্তরাজ্য: মন্ত্রী

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্য স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নিতে তারা বাধ্য নয়। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্বকে ‘খুবই লেনদেননির্ভর’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের শ্রম ও অবসরবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফাডেন ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন।  মন্ত্রী আর বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনেক বক্তব্যই রাজনৈতিক ‘বাগাড়ম্বর’। সেগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা করে দেখা প্রয়োজন।

এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। যারা এতে সাড়া দেবে না, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের অবস্থান জানতে চাইলে ম্যাকফাডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মানা যুক্তরাজ্যের জন্য বাধ্যতামূলক নয়।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্ব অনেকটাই লেনদেনভিত্তিক। তবে এ পরিস্থিতির মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাজ্যের প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, যারা হরমুজ প্রণালি ব্যবহার করে সুবিধা নিচ্ছে, তাদেরই নিশ্চিত করতে হবে যেন সেখানে কোনো নিরাপত্তা সংকট তৈরি না হয়। এই বিষয়ে সহযোগিতা না থাকলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্যও নেতিবাচক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর পরিবর্তে ভিন্ন পরিকল্পনা করছে। দেশটি হরমুজ প্রণালিতে সমুদ্রের মাইন অপসারণের জন্য ড্রোন পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। তাদের আশঙ্কা, ট্রাম্পের আহ্বান অনুযায়ী সরাসরি সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও তীব্র হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

লেনদেননির্ভর ট্রাম্পের কথা শুনবে না যুক্তরাজ্য: মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত