টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) মাগরিব নামাজের পর উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালকের নাম সুলতান। তিনি সখীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বইছার মোড় এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশা চালক সুলতান প্রতিদিনের মতো অর্থ উপার্জনের জন্য অটোরিকশা নিয়ে দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়। ইফতারের সময় পার হলেও বাড়ি না ফেরায় স্বজনরা টেনশনে পড়েন।
পরে সখীপুর বাজারের এক আটোচালক সুলতানের বাড়িতে গিয়ে জানায়, নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়া তাকে অচেতন করে কে বা করা তাকে উপজেলার পাথার চৌরাস্তা ফেলে রেখে গেছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় সুলতানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুবকর বলেন, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে চালককে অজ্ঞান করা হয়েছে।তবে চিকিৎসা চলছে। এখন আশঙ্কা মুক্ত।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন