সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

নবীগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

 প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

নবীগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামের এক নারীর হাত-পা বাঁধা মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বজনরা তার নিজ কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। সময় তার হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নবীগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামের এক নারীর হাত-পা বাঁধা মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বজনরা তার নিজ কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। সময় তার হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত