দেশের পরিবেশ ও কৃষি উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
সোমবার (১৬ মার্চ) সকালে গাজীপুরের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় ৫৪টি জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ অতীতে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছিল এবং বর্তমানে তা আরও বিস্তৃতভাবে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, গাজীপুর এখন ঢাকা মহানগরের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই খাল-নদী দখল ও দূষণ বন্ধ করে জলপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। শিল্পকারখানাগুলোকে ইটিপি স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, খাল খননের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন এবং পর্যটন সম্ভাবনা তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাছা খাল পুনঃখনন জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, সরকারের উদ্যোগে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, খাল দখল ও দূষণ রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন