প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) হুমায়ুন কবির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচীর সূচনা করেছিলেন। এখন তার সুযোগ্য পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আবার শুরু করেছেন। তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ, যা স্থানীয় এলাকায় বন্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহায়ক হবে।
হুমায়ুন কবির আরও বলেন, অনেক জায়গায় খাল অবৈধ দখলদারদের দখলে রয়েছে। খাল খননের মাধ্যমে এসব খাল মুক্ত করা সম্ভব হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়া ডেঙ্গু মশার আবাসস্থল ধ্বংস হবে এবং কৃষি কাজের জন্য সেচ সুবিধা ও অন্যান্য সুবিধা মানুষ পাবে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর হরিরামপুর গ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধনকালে উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম. আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, কৃষকদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, আবুল মুনসুর শওকত, আ.ত.ম. মিসবাহ এবং বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন