সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ফরিদপুরে জুয়েল হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

ফরিদপুরে জুয়েল হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মানিক খালাসি (৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং র‌্যাব-এর একটি যৌথ দল অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বিবরণ র‌্যাব সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে ফরিদপুর কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় রাস্তার ওপর কাপড় শুকানোকে কেন্দ্র করে ভিকটিম জুয়েলের সঙ্গে প্রতিবেশী মনি বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে ওই দিন সকাল ৮টার দিকে আসামি মো. শাহনেওয়াজ (২৩) মানিক খালাসিসহ একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুয়েলের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা জুয়েল তার ভাই সোহেলকে (৩০) মারপিট করে গুরুতরভাবে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯, তারিখ-২৮/০২/২০২৬)। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তি গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব গাজীপুর থেকে মানিক খালাসিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব অপরাধ দমনে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফরিদপুরে জুয়েল হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত