সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ফরিদপুরে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

 মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালচামট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সরকারকে। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪,১০০ টাকা।

গ্রেপ্তারকৃতের নাম: সঞ্জয় সরকার (৪২),  তার বাড়ি মধুখালী উপজেলায়। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সঞ্জয় সরকার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে র‌্যাব।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

 মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালচামট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সরকারকে। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪,১০০ টাকা।

গ্রেপ্তারকৃতের নাম: সঞ্জয় সরকার (৪২),  তার বাড়ি মধুখালী উপজেলায়। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সঞ্জয় সরকার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে র‌্যাব।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত