সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখের মৃত্যু

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক শেখ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মরাশ ফোরকানিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, মার্চ বাড়ি থেকে সিএনজি যোগে কালীগঞ্জ যাওয়ার পথে জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে সোমবার সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি প্রয়াত নাছির উদ্দিন শেখের সন্তান।

তার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক শেখ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মরাশ ফোরকানিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, মার্চ বাড়ি থেকে সিএনজি যোগে কালীগঞ্জ যাওয়ার পথে জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে সোমবার সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি প্রয়াত নাছির উদ্দিন শেখের সন্তান।

তার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত