সারাদেশে মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন নবনির্বাচিত বিএনপি সরকারের দলীয় সংসদ সদস্যরা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে শহরের লিটন ব্রিজ ঘাট এলাকায় ছোট যমুনা নদীর তীরে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সংসদ সদস্যের উদ্যোগে নওগাঁ পৌরসভা, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন মশার বংশবিস্তার রোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।
উদ্বোধনের আগে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, `পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এখন থেকে প্রতি শনিবার নওগাঁ শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।'
এসময় একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী এবং নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হয়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা বিএনপি সদস্য সারওয়ার কামাল চঞ্চল, নওগাঁ পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শামিনূর রহমান শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা এবং অন্যান্যরা।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন