সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গাজীপুরে প্রথম ধাপে ২৫ শতাংশ গার্মেন্টসে ছুটি, তীব্র যানজট

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

গাজীপুরে প্রথম ধাপে ২৫ শতাংশ গার্মেন্টসে ছুটি, তীব্র যানজট
ছবি : সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের তৈরি পোশাক কারখানা ছুটির কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল থেকেই যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ধীরগতিতে চলাচল করছে যানবাহন। দুপুর ১২টার পর থেকে গাজীপুরের ২৫ শতাংশ পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে এ চাপ আরও বেড়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চার শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) ৪৪৪টি কারখানা ছুটি হয়েছে। আগামীকাল বুধবার ১ হাজার ৪১৪টি এবং বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি দেওয়ার কথা রয়েছে। ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনে মহাসড়কে কাজ করছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ডাম্পার ট্রাকের কারণে সৃষ্ট যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী ও পরিবহন চালকদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে আরও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গাজীপুরে প্রথম ধাপে ২৫ শতাংশ গার্মেন্টসে ছুটি, তীব্র যানজট

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের তৈরি পোশাক কারখানা ছুটির কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল থেকেই যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ধীরগতিতে চলাচল করছে যানবাহন। দুপুর ১২টার পর থেকে গাজীপুরের ২৫ শতাংশ পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে এ চাপ আরও বেড়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চার শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) ৪৪৪টি কারখানা ছুটি হয়েছে। আগামীকাল বুধবার ১ হাজার ৪১৪টি এবং বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি দেওয়ার কথা রয়েছে। ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনে মহাসড়কে কাজ করছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ডাম্পার ট্রাকের কারণে সৃষ্ট যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী ও পরিবহন চালকদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে আরও জানান তিনি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত