সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ সামান্য আহত হয়েছেন। তবে তার গাড়িচালক আবুল কালাম আজাদ (৪০) ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এমপি সাহেব সামান্য আহত হলেও তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন