সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জ্বালানি সাশ্রয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রচারাভিযান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রচারাভিযান

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বাড়াতে নির্মিত একটি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) দেশজুড়ে প্রচারের আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ভিডিওটি সব টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 জ্বালানি ব্যবহারে সচেতনতা তৈরির লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত টিভিসিটিতে বিদ্যুৎ অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার ও দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। 

টিভিসিটি প্রচারণায় অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট তারকারা।তারা নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও গ্যাসের সাশ্রয় এখন সময়ের দাবি। এ কারণে গণমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তথ্য মন্ত্রণালয় মনে করছে, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রচারের ফলে বার্তাটি দ্রুত মানুষের কাছে পৌঁছাবে। জ্বালানি ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের জ্বালানি ব্যবস্থাপনা ও সম্পদ ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা দীর্ঘদিন ধরেই জ্বালানি সাশ্রয় ও দক্ষ ব্যবহারে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লিংক: জ্বালানি সাশ্রয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রচারাভিযান

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রচারাভিযান

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত