সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

এক টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না : সেতুমন্ত্রী

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

এক টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না : সেতুমন্ত্রী
ছবি : সংবাদ

এবারের ঈদযাত্রায় কোনো বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ বদিউল আলম।

তিনি বলেন, বাস মালিকরা উল্টো নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবহনে ভাড়া বৃদ্ধির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, এবারের ঈদে পরিবহনে ১০০ টাকা নয়, এক টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নেওয়ার অভিযোগ করেছেন, তারা যদি বলেন কোন পরিবহনে কার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় সড়কে যানজট না থাকায় সন্তোষ প্রকাশ করে শেখ বদিউল আলম বলেন, এবারের ঈদে সড়ক পথে যানজট ছাড়াই নির্বিঘ্নে যান চলাচল করছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী দুমকির রাজাখালী এলাকায় বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পান্ডব ও পায়রা নদীর ওপর নির্মিতব্য নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩ কোটি ৫০ লাখ টাকা। ২০২১ সালের জুনে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ১ হাজার ৩৮০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি বাস্তবায়ন করবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সেতুটির কাজ এগোবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

এক টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না : সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত