কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভার কালীবাড়ী সড়কে অবস্থিত নিতাই গোপালের দোঝালি গুড় তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।
জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তত্ত্বাবধানে রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ‘চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ওই কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৫৬৮ টিন ভেজাজ গুড় জব্দ করা হয়েছে। ভেজালের মাত্রা নির্ণয়ের জন্য জব্দ করা গুড়ের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে খোকসা থানা পুলিশ।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন