সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জামায়াতের সঙ্গে ‘যৌথ উদ্যোগের’ খবর নাকচ: খাবার বিতরণ নিয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

জামায়াতের সঙ্গে ‘যৌথ উদ্যোগের’ খবর নাকচ: খাবার বিতরণ নিয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যা

রাজধানীতে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত একটি খাদ্য বিতরণ কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করা হয়।

সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। তবে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্টে এই আয়োজনকে চীনা দূতাবাস ও জামায়াতে ইসলামীর ‘যৌথ উদ্যোগ’ হিসেবে প্রচার করা হয়।

চীনা দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট জানিয়েছে যে, এই খাদ্য বিতরণ কর্মসূচিটি ছিল দূতাবাসের একটি একক উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় একে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

পোস্টে আরও বলা হয়:

"আমরা লক্ষ্য করেছি যে কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করছে। আমরা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করছি। চীন বাংলাদেশের নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করে এবং দুই দেশের জনগণের কল্যাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

চীন স্পষ্ট করে দিয়েছে যে, তারা বর্তমান সরকারের সঙ্গেই তাদের উন্নয়ন ও কূটনৈতিক অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহী।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

জামায়াতের সঙ্গে ‘যৌথ উদ্যোগের’ খবর নাকচ: খাবার বিতরণ নিয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

রাজধানীতে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত একটি খাদ্য বিতরণ কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করা হয়।

সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। তবে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্টে এই আয়োজনকে চীনা দূতাবাস ও জামায়াতে ইসলামীর ‘যৌথ উদ্যোগ’ হিসেবে প্রচার করা হয়।

চীনা দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট জানিয়েছে যে, এই খাদ্য বিতরণ কর্মসূচিটি ছিল দূতাবাসের একটি একক উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় একে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

পোস্টে আরও বলা হয়:

"আমরা লক্ষ্য করেছি যে কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করছে। আমরা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করছি। চীন বাংলাদেশের নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করে এবং দুই দেশের জনগণের কল্যাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

চীন স্পষ্ট করে দিয়েছে যে, তারা বর্তমান সরকারের সঙ্গেই তাদের উন্নয়ন ও কূটনৈতিক অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহী।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত