গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বহুল প্রতীক্ষিত শিংজানি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (১৮ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা শিংজানি খালটি খননের ফলে এই অঞ্চলের কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটি খনন করা হলে সেচকাজে পানির প্রাপ্যতা নিশ্চিত হবে। সেইসঙ্গে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণ ও দেশের কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নদী ও খাল খননের কাজ করে যাচ্ছে।’ নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে খাল খননের কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন