প্রায় দেড় যুগ পর নিজ দেশে ঈদ উদযাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন তিনি কূটনৈতিক, শিক্ষাবিদ এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে
এই কর্মসূচির বিস্তারিত নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী
তারেক রহমান রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। নামাজ শেষে
তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরবেন। ঈদের দিনের কর্মসূচি সুচির মধ্যে রয়েছে,
সকাল ১০:০০টায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সৌজন্য ও শুভেচ্ছা
বিনিময়।
এরপর মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, দেশের বিশিষ্ট
নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক
কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়।
প্রধানমন্ত্রী ঈদের দিন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের
সাথে সরাসরি ঈদ আনন্দ ভাগ করে নেবেন বলেও জানান আতিকুর রহমান ভ্রমণ।
তিনি আরো জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সপরিবারে রাজধানীর শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করবেন। সেখানে মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এটি ১৭ বছর পর তারেক রহমানের বাংলাদেশে প্রথম ঈদ উদযাপন।
গত দেড় যুগ তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে
দেশে ফেরেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
নিরঙ্কুশ জয় লাভের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন