সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী দুর্ভোগের মধ্যে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক, কারণ এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।’

স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, যা নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘আমি যখন সংসদে বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার সকল মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। তাই এখন সময় দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার। ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে কী হয়েছে, তা না দেখে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। নেতারা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমস্যাও কমে যাবে এবং উন্নয়ন কাজও সহজ হবে।’

অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত