সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ নিহত ৩, আহত ১০

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ নিহত ৩, আহত ১০
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ তিনজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিউলী খাতুন (৪৮), তাইয়েবা (১২) ও মো. রিন্টু মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) বুধবার সকালে শেরপুরের ছোনকা কলেজ রোড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা দেয়। পরে এটি উল্টে গেলে সাথে সাথে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ১৪ যাত্রী আটকা পড়েন। স্থানীয় ও দমকলকর্মীরা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। বাকিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার পরিদর্শক (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ নিহত ৩, আহত ১০

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত