সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, আহত শতাধিক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, আহত শতাধিক
ছবি : সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে বেশি হতাহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, আহত শতাধিক

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে বেশি হতাহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত