ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের অনুকূলে এ দায়িত্ব নির্দিষ্ট করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দুই মন্ত্রী
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর হাতে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অন্য মন্ত্রীদের বিকল্প যারা
রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিকল্প হিসেবে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
নৌপরিবহন ও সেতু বিভাগের বিকল্প দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো মন্ত্রণালয় বা বিভাগের মূল দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত- উভয় মন্ত্রীই যদি সংসদে অনুপস্থিত থাকেন, তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্ব পালন করবেন।
তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এসব কার্যাবলি সম্পাদন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কেন এই বিকল্প
সংসদ চলাকালে অনকে সময় রাষ্ট্রীয় কাজে মন্ত্রীরা ঢাকার বাইরে বা দশেরে বাইরে অবস্থান করনে। তখন সংসদে ওই মন্ত্রণালয়রে প্রশ্নোত্তররে জবাব দেয়ার মতো কেউ না থাকলে কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্যেই সরকারের পক্ষ থেকে বিকল্প নিশ্চিত করা হয়।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন