কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে টিকটকার রকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিচিত এক তরুণীর স্বামীর পরিকল্পনায় ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
ঘটনার পর থেকেই নানা জল্পনার জন্ম দেওয়া এই হত্যাকাণ্ডের পেছনে শেষ পর্যন্ত বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, টিকটক স্টার রকিবের সঙ্গে জান্নাত মুন নামের এক তরুণীর পরিচয় হয়। আর এই পরিচয়ই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় তরুণীর স্বামী সাজিদের মনে। খুলনা অঞ্চলের মাদককারবারি সাজিদের পরিকল্পনাতেই ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয় রকিবকে।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, শিহাব, জয়, রাফিন, সাগর ও সালাউদ্দিন। ঘটনাস্থল থেকে রাফিনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খুলনা, পটুয়াখালী ও গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
ডিসি মাসুদ আলম বলেন, ‘খুলনা অঞ্চলের মাদক কারবারি সাজিদের সঙ্গে রকিবের একসময় ভালো সম্পর্ক ছিল। টিকটকের কারণে সাজিদের স্ত্রীর সঙ্গে রকিবের যোগাযোগের ফলে সন্দেহ থেকে ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করান সাজিদ।'
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজন সরাসরি কিলিং মিশনের সঙ্গে জড়িত। আলামিন নামে একজন শুটার পলাতক রয়েছে। শিহাব, জয় ও রাফিন চাপাতি ও চাকু দিয়ে কোপায়। সাগর সরাসরি কোপায়নি কিন্তু ঘটনার সময় তাদের সঙ্গেই ছিল। সালাউদ্দিন অস্ত্র সরবরাহ ও অবস্থান নির্ধারণের সমন্বয় করেছিল।
হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পনার বিস্তারিত তুলে ধরে ডিসি মাসুদ আলম জানান, খুনিরা খুলনা থেকে ঢাকায় আসে হত্যার উদ্দেশ্যেই। তারা ফকিরাপুল ও সোনারগাঁও হোটেলে অবস্থান করে। এরপর রকিবের নিয়মিত শহীদ মিনার এলাকায় যাওয়ার রুট রেকি করা হয়। ঘটনার দিন চারজন সরাসরি হামলায় অংশ নেয়। বাকিরা ব্যাকআপে ছিল।
ডিসি মাসুদ আলম আরও জানান, রকিবের ব্যক্তিজীবনেও ছিল নানা জটিলতা। দু-তিন বছর আগে বিয়ে করলেও চার-পাঁচ মাস আগে বাজি ধরে সাফা নামে আরেক মেয়েকে বিয়ে করে বলে তার বন্ধুদের কাছ থেকে জানা গেছে। এছাড়া জান্নাত মুনের সঙ্গেও তার টিকটকে নিয়মিত যোগাযোগ ছিল।
ডিসি মাসুদ আলম বলেন, ‘দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের অপরাধকাণ্ডের পেছনে এদের হাত রয়েছে। এরা দুর্ধর্ষ। টাকা পেলে যে কাউকে খুন করতে পারে।' ঘটনার সঙ্গে জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন