পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহন খাতের চিরচেনা ভাড়া নৈরাজ্য ঠেকাতে দেশজুড়ে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল থেকে শুরু করে দেশের বিভিন্ন মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের এই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অভিযানে কেবল পরিবহনগুলোকে জরিমানাই করা হয়নি, বরং তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ আদায় করে সংশ্লিষ্টদের হাতে ফেরত দেওয়ার এক ব্যতিক্রমী ও স্বস্তিদায়ক নজির স্থাপন করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বিকেলে এই অভিযানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
রাজধানীর কেন্দ্রস্থল গুলিস্তান, ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নামী পরিবহন সেবা ‘ইলিশ’ ও ‘যমুনা হাই ডিলাক্স’সহ একাধিক বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ধোলাইপাড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি যাত্রীদের পকেট থেকে অন্যায্যভাবে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।
উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং বাড়তি টাকা নেওয়ার দায়ে দুটি কাউন্টারকে গুণতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।
তবে বিকেল নাগাদ ওই এলাকায় যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসে এবং যাত্রীচাপও কিছুটা কমতে শুরু করে।
গাবতলী ও কল্যাণপুরসহ রাজধানীর পশ্চিমাংশের প্রবেশদ্বারগুলোতেও আজ ভ্রাম্যমাণ আদালতের নজরদারি ছিল অত্যন্ত কড়া। সেখানে পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকার বাইরেও এই তদারকির রেশ ছড়িয়ে পড়েছে সমানভাবে। চট্টগ্রামের অক্সিজেন মোড় এবং টাঙ্গাইলের এলেঙ্গায় যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রবেশপথ বরিশালেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার টাকা জরিমানা আদায়ের খবর পাওয়া গেছে।
খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় অভিযান চললেও সেখানে তেলের রেশনিং বা ঈদযাত্রার কোনো বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি এবং যান চলাচল ছিল স্বাভাবিক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন