দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা এখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায়। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, ভোলাসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হবে। অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আগামী ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন