সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

আলোড়ন ফেলেছে রহস্যময় এক এআই মডেল : এটি কি ডিপসিকের নতুন চমক?

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬

আলোড়ন ফেলেছে রহস্যময় এক এআই মডেল : এটি কি ডিপসিকের নতুন চমক?

প্রযুক্তি বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 'হান্টার আলফা' নামের এক রহস্যময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। গত ১১ মার্চ ডেভেলপারদের প্ল্যাটফর্ম ওপেনরাউটারে সম্পূর্ণ বেনামে এটি আত্মপ্রকাশ করে। এই শক্তিশালী মডেলটির আবির্ভাবের পর থেকেই জল্পনা শুরু হয়েছে, এটি কি তবে চীনের জনপ্রিয় স্টার্টআপ 'ডিপসিক' এর আসন্ন কোনো প্রযুক্তির গোপন পরীক্ষা?

বার্তা সংস্থা রয়টার্সের পরীক্ষায় দেখা গেছে, হান্টার আলফা নিজেকে মূলত চীনা ভাষায় প্রশিক্ষিত একটি এআই মডেল হিসেবে পরিচয় দেয়। এর তথ্যভাণ্ডার ২০২৫ সালের মে মাস পর্যন্ত হালনাগাদ করা, যা কাকতালীয়ভাবে ডিপসিকের নিজস্ব চ্যাটবটেরও শেষ আপডেটের সময়। তবে নিজের নির্মাতার নাম জানতে চাইলে চ্যাটবটটি অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষয়টি এড়িয়ে যায়। সে জানায়, "আমি কেবল আমার নাম, প্যারামিটার স্কেল এবং কনটেক্সট উইন্ডোর দৈর্ঘ্য জানি।"

ওপেনরাউটার এবং ডিপসিক, কোনো পক্ষই এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে হান্টার আলফার প্রোফাইল থেকে জানা যায়, এটি ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) প্যারামিটারের একটি মডেল। এর মানে হলো, ভাষা বুঝতে ও উত্তর তৈরিতে এটি প্রায় এক লাখ কোটি পরিবর্তনশীল মান ব্যবহার করে। এর পাশাপাশি মডেলটিতে ১ মিলিয়ন (১০ লাখ) টোকেনের 'কনটেক্সট উইন্ডো' রয়েছে, যা নির্দেশ করে এটি একবারে কত বড় তথ্য ধারণ বা প্রক্রিয়াজাত করতে পারে।

এআই সিস্টেম নিয়ে কাজ করা প্রকৌশলী নাবিল হাওয়াম বলেন, "হান্টার আলফার ১ মিলিয়ন টোকেনের ধারণক্ষমতা, এর যুক্তিবাদী সক্ষমতা এবং একদম বিনা মূল্যে ব্যবহারের সুযোগ সবাইকে অবাক করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় মডেলগুলোতে এই সুবিধা পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়।"

এসব বৈশিষ্ট্যের সঙ্গে ডিপসিকের আসন্ন 'ভি৪' মডেলের অনুমিত ক্ষমতার দারুণ মিল রয়েছে। এআই প্রকৌশলী ড্যানিয়েল ডিউহার্স্ট মনে করেন, মডেলটির যুক্তি দেওয়ার ধরন বা 'চেইন অব থট' প্যাটার্নই এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি বলেন, "যুক্তি দেওয়ার ধরন লুকানো খুব কঠিন এবং এটি মডেলের প্রশিক্ষণের পদ্ধতিকেই তুলে ধরে।"

তবে সবাই যে এই ধারণার সঙ্গে একমত, তা নয়। স্বাধীনভাবে এআই মডেলের সক্ষমতা যাচাই করা বিশ্লেষক উমুর ওজকুল বলেন, "আমার বিশ্লেষণে মনে হচ্ছে হান্টার আলফা সম্ভবত ডিপসিক ভি৪ নয়।" তিনি মডেলটির গঠনকাঠামো এবং টোকেন ব্যবহারের ধরনে কিছু পার্থক্যের কথা উল্লেখ করেন।

প্রযুক্তি বিশ্বে ছদ্মনামে নতুন মডেল পরীক্ষা করার রেওয়াজ অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারিতে 'পোনি আলফা' নামের একটি মডেল ওপেনরাউটারে আসার পাঁচ দিন পর চীনা প্রতিষ্ঠান ঝিপু এআই স্বীকার করে নেয় যে সেটি তাদের 'জিএলএম ৫' মডেলের অংশ ছিল।

রবিবার পর্যন্ত হান্টার আলফা ১৬ হাজার কোটির বেশি টোকেন প্রক্রিয়াজাত করেছে। বিশেষ করে 'ওপেনক্ল' এর মতো এআই এজেন্ট ফ্রেমওয়ার্ক এবং সফটওয়্যার ডেভেলপারদের কাছে এটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আলোড়ন ফেলেছে রহস্যময় এক এআই মডেল : এটি কি ডিপসিকের নতুন চমক?

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত