সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ব্রহ্মপুত্রে জালে ৯০ কেজির বাঘাইর, এক লাখ টাকায় বিক্রি

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ : ২০ মার্চ ২০২৬

ব্রহ্মপুত্রে জালে ৯০ কেজির বাঘাইর, এক লাখ টাকায় বিক্রি
ছবি : সংবাদ

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ। মাছটি দেখতে এবং কিনতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। শেষ পর্যন্ত মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কেনেন। পরে তার দোকানে কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে মুহূর্তের মধ্যে মাছটি বিক্রি হয়ে যায়।

শুক্রবার (১৯ মার্চ) ভোরে ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় জেলে মোস্তফার জালে এ বিশাল মাছ ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে মাছটি বিক্রির জন্য শহরের পুরাতন বাজারে নিয়ে এলে ক্রেতাদের ভিড় জমে যায়।

মাছটি এককভাবে কেনা সম্ভব নয়—এমন অনুরোধে স্থানীয়দের কথা বিবেচনা করে ব্যবসায়ী সবুজ মিয়া তা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। এরপর টাটকা এ মাছের অংশ পেতে লাইনে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা।

আবদুল আজিজ নামের এক ক্রেতা বলেন, ‘এত বড় মাছ একা কিনে খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছে ছিল। তাই দুই কেজি কিনেছি। আরও অনেকেই এভাবে ভাগ করে মাছ কিনেছেন।’

স্থানীয় জেলেরা জানান, ব্রহ্মপুত্রে এত বড় মাছ সচরাচর ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন পাওয়া যায়, যা তাদের আশা বাড়িয়ে দেয়। বিশাল এ বাঘাইর উদ্ধারে খুশি তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ব্রহ্মপুত্রে জালে ৯০ কেজির বাঘাইর, এক লাখ টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ। মাছটি দেখতে এবং কিনতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। শেষ পর্যন্ত মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কেনেন। পরে তার দোকানে কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে মুহূর্তের মধ্যে মাছটি বিক্রি হয়ে যায়।

শুক্রবার (১৯ মার্চ) ভোরে ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় জেলে মোস্তফার জালে এ বিশাল মাছ ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে মাছটি বিক্রির জন্য শহরের পুরাতন বাজারে নিয়ে এলে ক্রেতাদের ভিড় জমে যায়।

মাছটি এককভাবে কেনা সম্ভব নয়—এমন অনুরোধে স্থানীয়দের কথা বিবেচনা করে ব্যবসায়ী সবুজ মিয়া তা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। এরপর টাটকা এ মাছের অংশ পেতে লাইনে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা।

আবদুল আজিজ নামের এক ক্রেতা বলেন, ‘এত বড় মাছ একা কিনে খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছে ছিল। তাই দুই কেজি কিনেছি। আরও অনেকেই এভাবে ভাগ করে মাছ কিনেছেন।’

স্থানীয় জেলেরা জানান, ব্রহ্মপুত্রে এত বড় মাছ সচরাচর ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন পাওয়া যায়, যা তাদের আশা বাড়িয়ে দেয়। বিশাল এ বাঘাইর উদ্ধারে খুশি তারা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত