পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামীকাল শনিবার। এ উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকায় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে। এতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় সকাল ৮টা, তৃতীয় সকাল ৯টা, চতুর্থ সকাল ১০টা এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।
আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।
শোলাকিয়ায়
দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। শোলাকিয়ায় যাতায়াতে সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ও ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
দিনাজপুরে গোর-এ-শহীদ ময়দানে
কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান। প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এখানে জামাত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।
রাজধানীর অন্যান্য ঈদগাহে
সকাল ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে জামাত হবে সকাল ৮টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় হবে ঈদের জামাত।
চট্টগ্রামে
নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় প্রধান জামাত হবে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে
হযরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত হবে শাহ মখদুম রূপোশ (র.) দরগা মসজিদে।
খুলনায়
সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত হবে। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত হবে।
সিলেটে
শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে। একই সময়ে সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদ জামাত হবে। বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।
বরিশালে
হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। প্রথমবারের মতো এখানে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
রংপুরে
কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত হবে। আবহাওয়া খারাপ হলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় জামাত হবে। সেখানে সকাল ৯টায় হবে দ্বিতীয় জামাত।
ময়মনসিংহে
আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন