যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিক শনিবার (২১ মার্চ) রাত ১টা ৩০ মিনিটের দিকে দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইরানে অবস্থানরত এসব বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শনিবার রাতের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিমানবন্দরে ফিরে আসা এসব প্রবাসীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও প্রবাসী কল্যাণ সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলার জের ধরে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার। গত ১০ মার্চ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান সীমান্ত অতিক্রম করে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছান। সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছিল। গত ১৭ মার্চ থেকেই ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রস্তুতি শুরু করে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে টার্কিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিই এই প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকি করেন।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন