সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চাঁদ দেখা গেল কক্সবাজারে, কাল ঈদ

প্রতিনিধি, কক্সবাজার
প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ : ২০ মার্চ ২০২৬

চাঁদ দেখা গেল কক্সবাজারে, কাল ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩০ রমজান শেষে শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিল, চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ৩০ রমজান পূর্ণ হলে সেদিন ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে চাঁদ দেখতে পাওয়ায় গণনা অনুযায়ী শনিবারই ঈদ হচ্ছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে। এ ছাড়া বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সারা দেশে ঈদের জামাতের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে হবে ১৯৯তম ঈদ জামাত। দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ, রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ, খুলনার সার্কিট হাউস ময়দান, সিলেটের শাহী ঈদগাহ, বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ, রংপুরের কালেক্টরেট ঈদগাহ ও ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মুসল্লিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২১ মার্চ ২০২৬

চাঁদ দেখা গেল কক্সবাজারে, কাল ঈদ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত