“ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ...”। অবশেষে সব অপেক্ষার পালা শেষ। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি রুপালি চাঁদ দেখা দেওয়ার পরেই খুশিতে নেচে উঠেছে সবার মন। ঘরে ঘরে বেজে ওঠে সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’।
গোটা রমজান মাস জুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে, ঈদুল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে পৌঁছে দেবে জীবনের পরতে পরতে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদের দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দ, কৃতজ্ঞতা আর আত্মশুদ্ধির উপলক্ষ্য।
চাঁদ দেখা সাপেক্ষে দেশের কোথাও কোথাও একদিন আগেই ঈদ পালন করা হয়েছে। তবে সব ভেদাভেদ ভুলে ঈদুল ফিতরের নামাজে এক কাতারে সামিল হন মুসলিমরা। নামাজ শেষে পরস্পরে কোলাকুলি, কুশল বিনিময় করেন।
আজ জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে। জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত হবে- সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায়। রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও পাড়া-মহল্লার জামে মসজিদগুলোতেও জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানী থেকে গ্রাম পর্যন্ত উৎসবের আমেজ। চাঁদরাতে মুখর দেশের বিপণিবিতানগুলো। ভোর হতেই গৃহিণীদের ব্যস্ততা রান্নাবান্নার শেষ প্রস্তুতি থাকবে। রাজধানীর বিউটি পারলারগুলোতে চাঁদরাতে ছিল লম্বা লাইন। গভীর রাতেও থামেনি সাজগোজের ভিড়। দেশের নানা প্রান্তে বসেছে ঈদমেলা। ৎ
নামাজ শেষে সবাই পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে কোলাকুলি করবেন। ছুটে যাবেন কবরস্থানে। মোনাজাত করবেন চলে যাওয়া প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনায়। বিকেলে কেউ পরিবার নিয়ে বেড়াতে যাবেন, রাতে স্বজন-বন্ধুদের বাসায় নিমন্ত্রণে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন