সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

১৯ বছর পর দেশে প্রথম ঈদ: যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে মানুষের ঢল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

১৯ বছর পর দেশে প্রথম ঈদ: যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে মানুষের ঢল

দীর্ঘ ১৯ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম ঈদুল ফিতর উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশেষ দিনটিতে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবনযমুনায়নেমেছে সাধারণ মানুষের ঢল।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। তবে ভোর থেকেই প্রিয় নেতার সঙ্গে দেখা করতে যমুনা অভিমুখে মানুষের যাত্রা শুরু হয়। সকাল সাড়ে ৮টায় জনসাধারণের জন্য যমুনার প্রবেশপথ খুলে দেওয়া হলে মুহূর্তের মধ্যেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন: বিভিন্ন দেশের কূটনীতিক বিদেশি প্রতিনিধি। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ বুদ্ধিজীবী। রাজনৈতিক দলের নেতাকর্মী। বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

ভিড় বাড়তে বাড়তে এক পর্যায়ে জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

শুভেচ্ছা বিনিময়ের আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিনি নামাজ আদায় করেন এবং দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০০৭ সালে শেষবার দেশে ঈদ করেছিলেন বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান। এরপর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ ১৯ বছরের প্রবাস জীবন শেষে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ দুই দশক পর দেশের মাটিতে এটিই তার প্রথম ঈদ উদযাপন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২১ মার্চ ২০২৬

১৯ বছর পর দেশে প্রথম ঈদ: যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত