দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের দিনের প্রকৃত আনন্দ। শনিবার (২১ মার্চ) সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সকাল ৯টা ৩০ মিনিটে নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বলেন, "এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই মিলে প্রিয় দেশটিকে আরও উচ্চতায় নিয়ে যাই।"
ডিজিটাল প্রযুক্তির প্রসারে ক্রমবর্ধমান প্রতারণা বা ফ্রড নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, "প্রতারণা এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি একটি বৈশ্বিক সমস্যা। আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এই অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে।"
তিনি আরও জানান, এই সমস্যা মোকাবিলায় একক কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত 'গ্লোবাল সামিট অন ফ্রড'-এ বিভিন্ন দেশ একত্রিত হয়ে সম্মিলিত কৌশল ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, "রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। আমরা আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।"
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িযোগে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান। নামাজ শেষে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এছাড়া তিনি স্থানীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এবং মাঠের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন