সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

উন্নত সিলেট গড়ার অঙ্গীকার

শাহী ঈদগায় দুই মন্ত্রীর নামাজ আদায়

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

শাহী ঈদগায় দুই মন্ত্রীর নামাজ আদায়
শাহী ঈদগায় দুই মন্ত্রীর নামাজ আদায়

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে তাঁরা অংশ নেন।

জামাতে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এম এ মালিক এমপি, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সর্বস্তরের মানুষও অংশ নেন এ জামাতে।

নামাজ শেষে নেতারা উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আকাশসম প্রত্যাশা মানুষ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে চাই।” দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।”

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।”

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক নগর গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।”

ঈদের আনন্দ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শাহী ঈদগাহে শেষ হয় পবিত্র জামাত। নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবাই মিলে কোলাকুলিতে মেতে ওঠেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২১ মার্চ ২০২৬

শাহী ঈদগায় দুই মন্ত্রীর নামাজ আদায়

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত