সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

দেশে পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদুল ফিতরের আনন্দ একটু ভিন্নতর বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের পর দেশের মানুষ তাদের মালিকানা ফিরে পেয়েছে, যা এবারের ঈদকে আরও বিশেষ করে তুলেছে।

শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বর্তমান সরকারের অর্থমন্ত্রী বলেন, "আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচনের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি। মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না।"

তিনি আরও যোগ করেন, "আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের সাধারণ আনন্দের পাশাপাশি একটি অতিরিক্ত আনন্দ কাজ করছে। আমরা যাতে এভাবেই থাকতে পারি, দেশটা যাতে এভাবেই থাকেসবাই যাতে মুক্তভাবে কথা বলতে পারে, চলতে পারে এবং নিজের সাংবিধানিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।"

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "আমাদের মধ্যে যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ আছে, তা যেন জাতি-ধর্ম নির্বিশেষে বাংলাদেশে অবিরতভাবে চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।"

ঈদের নামাজ শেষে অর্থমন্ত্রী উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২১ মার্চ ২০২৬

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

দেশে পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদুল ফিতরের আনন্দ একটু ভিন্নতর বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের পর দেশের মানুষ তাদের মালিকানা ফিরে পেয়েছে, যা এবারের ঈদকে আরও বিশেষ করে তুলেছে।

শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বর্তমান সরকারের অর্থমন্ত্রী বলেন, "আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচনের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি। মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না।"

তিনি আরও যোগ করেন, "আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের সাধারণ আনন্দের পাশাপাশি একটি অতিরিক্ত আনন্দ কাজ করছে। আমরা যাতে এভাবেই থাকতে পারি, দেশটা যাতে এভাবেই থাকেসবাই যাতে মুক্তভাবে কথা বলতে পারে, চলতে পারে এবং নিজের সাংবিধানিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।"

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "আমাদের মধ্যে যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ আছে, তা যেন জাতি-ধর্ম নির্বিশেষে বাংলাদেশে অবিরতভাবে চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।"

ঈদের নামাজ শেষে অর্থমন্ত্রী উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত