ঈদের দিন বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল এক তরুণের। চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর বন্ধু হৃদয় (১৭)।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার স্বপনের ছেলে। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশান পাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন দুই বন্ধু। মোটরসাইকেলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাওয়ার সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দু’জন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দের দিনে ছেলেকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা তাঁর পরিবারের।
প্রতিবেশীরা জানান, সুরুজ খুবই ভদ্র ও মিশুক স্বভাবের ছেলে ছিল। ঈদের দিন বন্ধুদের সঙ্গে আনন্দ করতেই বাইক নিয়ে বেরিয়েছিল। কিন্তু এ যাত্রায় আর ফিরল না।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন