সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঈদের দিন বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

ঈদের দিন বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
ছবি : সংবাদ

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রী মো. শাহাদাত খলিফা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হন শাহাদাত। বেলা তিনটার দিকে কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহাদাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। তিনি দ্বিতীয় খন্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

ঈদের দিন বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রী মো. শাহাদাত খলিফা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হন শাহাদাত। বেলা তিনটার দিকে কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহাদাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। তিনি দ্বিতীয় খন্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত