সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সিলেট কেন্দ্রীয় কারাগারে জমজমাট ঈদ আয়োজন

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

সিলেট কেন্দ্রীয় কারাগারে জমজমাট ঈদ আয়োজন
ছবি : সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন কারাগারে বন্দিদের মধ্যে ঈদের উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় কারাভ্যন্তরে ঈদের জামাত শেষে কর্মকর্তা-কর্মচারীরা বন্দিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

বন্দিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পায়েস-মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, সালাদ, চমচম ও কোমল পানীয় দেওয়া হয়।

এছাড়া পান-সুপারি-চুনের ব্যবস্থা ছিল। গরুর মাংসে অভ্যস্ত নন—এমন বন্দিদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়। রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা দেওয়া হয়।

অন্যদিকে আগন্তুক দর্শনার্থীদের জন্য ওয়েলকাম ড্রিংকের ব্যবস্থা করা হয়। দুস্থ ও অসহায় দর্শনার্থী মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি, পান-সুপারি-চুন ও সুগন্ধিযুক্ত মসলা দেওয়া হয়। শিশুদের জন্য চকলেট ও বেলুন প্রদান করা হয়। দর্শনার্থীদের সচেতন করতে প্রথম কারা মহাপরিদর্শকের বাণীসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

বন্দিদের আত্মীয়-স্বজনদের জন্য ব্যতিক্রমী হাঁড়িভাঙা খেলাধুলার আয়োজন করা হয়। বিজয়ী প্রতিযোগীকে ডেইরি মিল্ক চকলেট উপহার দেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজনে আগত দর্শনার্থীরা খুবই আনন্দিত হন।

কারা মহাপরিদর্শকের ঈদ উপহার হিসেবে বন্দিদের টেলিফোন ও সাক্ষাৎ সুবিধা প্রদান করা হয়। এছাড়া একদিন বাড়ির রান্না করা খাবার আনার অনুমতি দেওয়া হয়। ঈদের দিন মহিলা বন্দিদের সাজসজ্জার জন্য মেহেদি, চুড়ি, আলতা ও স্নো প্রদান করা হয়।

কারাভ্যন্তর ও বাহিরের পরিবেশ বেলুন ও ‘ঈদ মোবারক’ ফেস্টুন দিয়ে সাজানো হয়। এটি দেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা খুবই আনন্দিত হন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য কারা জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাতের আয়োজন করা হয়। তাদের জন্য সকালে সেমাই-মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্টের ব্যবস্থা করা হয়। গরুর মাংসে অভ্যস্ত নন—এমন কর্মকর্তা-কর্মচারীদের জন্য খাসির মাংস দেওয়া হয়। রাতে সাদা ভাত, মুরগির ঝাল তরকারি, মুগ ডাল ও মিষ্টি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

সিলেট কেন্দ্রীয় কারাগারে জমজমাট ঈদ আয়োজন

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত