সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

কু‌মিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকা‌লে প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব সা‌লেহ বিপ্লব এক‌টি বিজ্ঞ‌প্তি‌তে তথ‌্যটি জানান।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, তদ‌ন্তের মাধ‌্যমে দ্রুত এ সব দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

 এদি‌কে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এই সব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

কু‌মিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ব

বিবৃতিতে তারেক রহমান বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।

তিনি বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

কু‌মিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকা‌লে প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব সা‌লেহ বিপ্লব এক‌টি বিজ্ঞ‌প্তি‌তে তথ‌্যটি জানান।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, তদ‌ন্তের মাধ‌্যমে দ্রুত এ সব দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

 এদি‌কে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এই সব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

কু‌মিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ব

বিবৃতিতে তারেক রহমান বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।

তিনি বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। 

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত