সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, যৌথ অ‌ভিযা‌নে গ্রেফতার

প্রকাশ : ২২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, যৌথ অ‌ভিযা‌নে গ্রেফতার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে রাষ্ট্রীয় লোগো ও জাল গেজেট ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় ডিএমপির ডিবি, সিটিটিসি এবং কক্সবাজার জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে তৈরি করা ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
​তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক আরিফ মাঈনুদ্দিন নিজেকে সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করতে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছিলেন।
সেই জাল নথিতে তিনি দাবি করেন, গত ১৭ ফেব্রুয়ারি সরকার তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করেছে। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিজিটিং কার্ড দি‌তেন এবং প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন। মূলত বড় ধরনের আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তিনি এই চতুরতার আশ্রয় নেন।
​আরিফের প্রতারণার জাল এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি গত ১০ ফেব্রুয়ারি সরকারি নকল লোগো ও প্যাড ব্যবহার করে নিজেকে ‘জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন’ প্রক্রিয়ার বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়ে আরেকটি ভুয়া গেজেট প্রচার করেন। সেখানে তিনি রাষ্ট্রীয় প্রণোদনা, স্থায়ী আবাসন ও কর্মসংস্থানের মিথ্যা আশ্বাসের তথ্য যুক্ত করেন।
এ ছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’ এর সদস্য সচিব পরিচয় দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বর্তমানে এই গ্রেফতারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে ডিবি ও সিটিটিসি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, যৌথ অ‌ভিযা‌নে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত