সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পাসপোর্ট বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত পথ ধরে তারা বাংলাদেশে প্রবেশ করে।
পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন : মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন