নিহতের নাম মো. হৃদয় (১২)। তিনি উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (২১ মার্চ) রাত পৌনে নয়টার দিকে উপজেলার ভাটকৈ-দেউলা সড়কের ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সের কিশোর ও যুবকেরা মিলে ভটভটিতে চড়ে ঈদ আনন্দে ঘুরতে বের হয়েছিলেন। ওই ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত পৌনে নয়টার দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা সড়কের ওই পুকুরপাড়ে পৌঁছালে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়।
এতে ভটভটিতে থাকা অন্তত ছয় জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করলে প্রাথমিক চিকিৎসার জন্য একজন স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিদের রাণীনগর ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি আমিরপুর গ্রামে বলে জানা গেছে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, ‘ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা যাওয়ার কথা শুনেছ।আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন