সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮) এবং একই গ্রামের আক্কল আলীর ছেলে সাইদুল ইসলাম। তাদের বয়সও ২৮ বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’ ভ্রমণে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ধাক্কার তীব্রতায় নিহতের শরীরের হাড় গাছের সঙ্গে ঢুকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বীভৎস দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে সাইদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটির আরোহী অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

দুই বন্ধুর অকাল মৃত্যুতে তাদের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত